আর্কাইভ
লগইন
হোম
পল্লবী থানা হেফাজতে মৃত্যু: এসআই জাহিদসহ ৩ জনের আপিলের রায় কাল
পল্লবী থানা হেফাজতে মৃত্যু: এসআই জাহিদসহ ৩ জনের আপিলের রায় কাল
দ্য নিউজ ডেস্ক
August 09, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেফতার মডেল মিষ্টি সুবাসসহ দুইজন রিমান্ডে
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেফতার মডেল মিষ্টি সুবাসসহ দুইজন রিমান্ডে
1 দিন আগে
মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেফতার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইদিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। এই মামলায় অপর আসামি রফিকুল ইসলাম ওরফে দুর্জয়কে তিন দিনের রিমান্ড মন্জুর করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ রিমান্ডের এই আদেশ দেন। এদিন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান তাদের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই রিমান্ড মন্জুর করেন।
নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
3 দিন আগে
বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। ব্যারিস্টার রুহুল কুদ্দুস এর আগে পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ২৭ ডিসেম্বর আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে। নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে। নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আলহামদুলিল্লাহ, আমি ফোন পেয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করব।
ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
2026-03-16
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বিবাদীদের প্রতি নোটিশ ইস্যু করেছেন আদালত। ভোটের ফল চ্যালেঞ্জ করে ঐ আসনের বিএপির প্রার্থী মো. আখতারুল আলমের আবেদন শুনানির জন্য গ্রহণ করে আজ সোমবার (১৬ মার্চ) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট লক্ষ্মণ বিশ্বাস ও অ্যাডভোকলট মো. শামীম দর্জি। ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল হাসান মিলন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।
খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা
খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা
2026-03-16
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় এক পুলিশ কর্মকর্তার মা ভারতীয় মন্ডলকে গত শনিবার (১৪ মার্চ) গভীর রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বত্তরা। এই সময় তার ঘরের আলমারিসহ সব আসবাবপত্র ভাঙচুর এবং যাবতীয় মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে বাড়ি স্বামী পরিত্যক্তা ভারতীয় মন্ডলের। তার ছেলে চিন্ময় মন্ডল পুলিশের বরিশাল রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত। গত ২৫-৩০ বছর আগে ভারতীয়র স্বামী প্রভাষ মন্ডল ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে পাইকগাছা মৎস্য আড়তদারি সমিতির মসজিদে ইমামতি করছেন। স্থানীয় বাসিন্দা কুমারেশ মন্ডল ও তুহিন মন্ডল বলেন, কে বা কারা পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করেছে। পুকুরপাড়ে প্রচুর রক্ত দেখা গেছে। ঐ বাড়ির কাজের লোক গতকাল রোববার (১৫ মার্চ) সকালে এসে ঘর খোলা এবং সবকিছু এলোমেলো দেখে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার লাশ পুকুরে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।