৪ বাংলাদেশি ক্রিকেটার পিএসএল খেলতে পাকিস্তান গেলেন
একসঙ্গে এবার বাংলাদেশের ৬ ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন-নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। আজ সোমবার এই ৬ জনের মধ্যে নাহিদ, শরিফুল, মোস্তাফিজ ও পারভেজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনটি ভিন্ন দলে এবার বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হয়েছে পিএসএলে। সবচেয়ে বেশি তিন বাংলাদেশি আছেন পেশোয়ার জালমিতে।
নিলাম থেকে রানাকে নিয়েছে পেশোয়ার। আর তানজিদ তামিম ও শরিফুলকে সরাসরি চুক্তিতে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তানজিদ ভিসা পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দেশ ছাড়বেন। লাহোরে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ ও ইমন।
রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। লাহোরের দুই ক্রিকেটার ফ্লাইট ধরলেও রাওয়ালপিন্ডির রিশাদ এখনো ফ্লাইট ধরেননি।
আজ সোমবার সকালে নিজের ফেসবুকে বিমানের ভেতর তিন সতীর্থের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেন, ‘উড়াল দিতে প্রস্তুত, লড়াইয়ের জন্য প্রস্তুত। দোয়ায় রাখবেন।’