আর্কাইভ
লগইন
হোম
শিরোপা
হাতিরঝিলে উৎসবের মাঝেই সাফজয়ীদের অর্থ পুরস্কারের ঘোষণা
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরা বাংলাদেশ দলকে প্রশংসার পাশাপাশি ভাসানো হচ্ছে আর্থিক পুরস্কারেও। রাতে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের জন্য নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাফুফে ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে বড় চমকটি জমিয়ে রেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ফুটবলারদের জন্য ঘোষিত আর্থিক পুরস্কারগুলো।
2026-04-05
যুক্তরাষ্ট্রকে হারিয়ে আবারও গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো
যুক্তরাষ্ট্রকে হারিয়ে আবারও গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো
2025-07-07
আক্রমণ-প্রতি আক্রমণ, বল দখল, কিংবা গোলে শট—মেক্সিকোর কাছে কোনো বিভাগেই পেরে ওঠেনি যুক্তরাষ্ট্র। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে কনকাকাফ গোল্ড কাপও জেতা হয়নি। স্বাগতিকদের ২-১ ব্য়বধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে মেক্সিকো। টুর্নামেন্টে এটি তাদের দশম শিরোপা। এই ট্রফি ফয়সালার ম্যাচে ৬০% বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকানরা। আমেরিকানদের রক্ষণ রাখেন তটস্ত। ১৬ শটের ৮টি রাখেন গোলমুখে। বিপরীতে ৯ শটের ৩টি গোলমুখে থাকে আমেরিকার। ২-১ ব্যবধানে ফাইনাল সমাধানের দিনে শুরুর ৪ মিনিটেই গোল উদযাপনে মাতেন স্বাগতিকরা। মেক্সিকো সেই গোল শোধ দেয় ২৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিট এদিসন আলভারেজ এগিয়ে দেন মেক্সিকোকে। ম্যাচটিও ওই ব্যবধানে থামে।