আর্কাইভ
লগইন
হোম
ভুটান
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল
নারী সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়লো বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার (২৫ জানুয়ারী) বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন। সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনার দল। সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।
2026-01-25
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
2025-10-11
বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু হলো চ্যাটজিপিটির নতুন ও সাশ্রয়ী সংস্করণ ‘চ্যাটজিপিটি গো’। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। ওপেনএআইয়ের প্রধান নিক টার্লে জানান, “ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান—‘চ্যাটজিপিটি গো’ সেই প্রয়োজন পূরণ করবে।” এর পূর্বে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টার্লে ইঙ্গিত দিয়েছিলেন, ‘চ্যাটজিপিটিকে আরও সহজলভ্য ও বাজেট–বান্ধব করার উদ্যোগ চলছে।’
দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
2025-10-05
টানা ভারী বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ও নিখোঁজ রয়েছেন অনেকে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (০৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে দার্জিলিং জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। মিরিক ও সুখিয়াপোখরিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।