আর্কাইভ
লগইন
হোম
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
দ্য নিউজ ডেস্ক
February 14, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ
1 ঘন্টা আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এটি গণভোটের ফলাফল থেকে স্পষ্ট। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাব সমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্রব্যবস্থায় সংস্কার।
জামায়াত নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে: জামায়াত আমির
জামায়াত নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে: জামায়াত আমির
2 ঘন্টা আগে
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনেটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই ঘোষণা দেন তিনি। জামায়াত আমির লেখেন, ‘গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’
প্রধান উপদেষ্টা অভিনন্দন জানালেন তারেক রহমানকে
প্রধান উপদেষ্টা অভিনন্দন জানালেন তারেক রহমানকে
2 ঘন্টা আগে
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
নির্বাচনের জন্য সরবরাহ ঘাটতি, অস্থির নিত্যপণ্যের বাজার
নির্বাচনের জন্য সরবরাহ ঘাটতি, অস্থির নিত্যপণ্যের বাজার
18 ঘন্টা আগে
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে। ভোটকে কেন্দ্র করে ৪ দিনের ছুটি উপভোগ করছে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ। তবে নির্বাচন ঘিরে পরিবহন সংকট ও বাজারে সরবরাহ ব্যবস্থায় সংকট থাকায়, প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। চাহিদা অনুযায়ী সরবরাহে সামান্য ব্যাঘাত ঘটলেই বাজার অস্থির হয়ে ওঠে। আর এই সুযোগ কাজে লাগিয়ে বেশিরভাগ সবজি, মাছ, মাংস ও ডিমের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। সপ্তাহ ব্যবধানে এসব পণ্যের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ভোক্তারা। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর, রায়সাহেব বাজার, নয়াবাজার, ধূপখোলা মাঠ কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।