আর্কাইভ
লগইন
হোম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আজ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জোটগত সমঝোতার ভিত্তিতেই। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত ৫০টি আসনের আনুপাতিক বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত ও ১১ দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা ১টি আসন পাচ্ছে।
2026-04-21
ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
2026-03-16
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বিবাদীদের প্রতি নোটিশ ইস্যু করেছেন আদালত। ভোটের ফল চ্যালেঞ্জ করে ঐ আসনের বিএপির প্রার্থী মো. আখতারুল আলমের আবেদন শুনানির জন্য গ্রহণ করে আজ সোমবার (১৬ মার্চ) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট লক্ষ্মণ বিশ্বাস ও অ্যাডভোকলট মো. শামীম দর্জি। ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল হাসান মিলন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।
সংসদের প্রথম অধিবেশনে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে
সংসদের প্রথম অধিবেশনে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে
2026-02-24
আগামী ১২ মার্চ বেলা ১১টায় বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঐদিন সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বিগত সংসদের স্পিকার-ডেপুটি স্পিকারের অবর্তমানে সংসদ অধিবেশন কিভাবে শুরু হবে বা প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, সেটি নিয়েও নানা আলোচনা দেখা যাচ্ছে। সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে বিগত সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত কোন ব্যক্তিকে দিয়ে অধিবেশন শুরু করাতে হবে।