আর্কাইভ
লগইন
হোম
ইসি
এবার এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’, ভোটার হতে নতুন করে যা লাগবে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন দুই পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (৮ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য জানান। নতুন দুই পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ‘ডাক নাম’ যোগ করার বিষয়টি ভাবা হচ্ছে। একইসঙ্গে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার কোথাও ভাবা হচ্ছে। এনআইডি মহাপরিচালক বলেন, অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাক নাম যুক্ত করার সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে কোনো ব্যক্তি আর সহজে পরিচয় লুকাতে পারবে না। এটি নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল করবে।
2026-03-08
ঘরে বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ
ঘরে বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ
2026-01-07
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটার এবং নাগরিকদের জন্য নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (০৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অঞ্চলভিত্তিক অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের দায়িত্বে নির্দিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ জানাতে centralcord.complain@ecs.gov.bd এবং mscentralcord.complain@ecs.gov.bd— এই দুটি ই-মেইল ঠিকানা চালু রাখা হয়েছে।
নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ
নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ
2025-12-18
নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে দেশে ৬৯ জন রিটার্নিং অফিসার ও প্রায় ৫০০ সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন।