আর্কাইভ
লগইন
হোম
নির্বাচন কমিশন
নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ভালো। যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার। তবে, পরিবেশ আশাব্যঞ্জক। তিনি আরও বলেন, স্বল্প মেয়াদি ইইউ পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে ইইউ, যেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ থাকবে।
2 ঘন্টা আগে
নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ
নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ
2025-12-18
নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে দেশে ৬৯ জন রিটার্নিং অফিসার ও প্রায় ৫০০ সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন।
আগামী বছর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: সিইসি
আগামী বছর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: সিইসি
2025-12-11
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২-২৯ ডিসেম্বর পর্যন্ত। তা বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। তার ৩ সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।
তফশিল ঘোষণা উপলক্ষ্যে ১০ ডিসেম্বর বিটিভি-বেতারকে ডেকেছে ইসি
তফশিল ঘোষণা উপলক্ষ্যে ১০ ডিসেম্বর বিটিভি-বেতারকে ডেকেছে ইসি
2025-12-08
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল রেকর্ড ধারণ হবে আগামী ১০ ডিসেম্বর। এই জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-বাংলাদেশ বেতারকে করতে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (০৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে। বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়। ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসিসহ পূর্ণ কমিশন। ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিইসি।