আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে শোকবইয়ে স্বাক্ষর করলেন কূটনীতিকরা
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে শোকবইয়ে স্বাক্ষর করলেন কূটনীতিকরা
দ্য নিউজ ডেস্ক
January 03, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
2 দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। আজ বুধবার (০১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের। ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্যারিসে বাংলাদেশি নাগরিক পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
প্যারিসে বাংলাদেশি নাগরিক পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
3 দিন আগে
ফান্সের রাজধানী প্যারিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স। গত রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় গার দ্য নর্দ’র একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাধীনতার চেতনা ধারণ করে জাতীয় উন্নয়নে প্রবাসীদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম ভুঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী।
ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন, সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু
ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন, সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু
5 দিন আগে
অবৈধভাবে সাগরপথে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে বাংলাদেশের সুনামগঞ্জের ১০ যুবক নিহত হয়েছেন। তারা পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে জমিজমা বিক্রি করে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু স্বপ্নের দেশে পৌঁছানোর আগেই তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার ৫ জন, দিরাইয়ের ৪ জন এবং দোয়ারাবাজারের ১ জন রয়েছেন। প্রশাসন এই বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি, তবে বিভিন্ন সূত্র থেকে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ২৭ মার্চ (শুক্রবার) গ্রীসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছে ২৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়, যার মধ্যে অন্ততঃ ১৮ জন বাংলাদেশি ছিল বলে খবর পাওয়া গেছে। নিহতদের স্বজনরা গতকাল শনিবার খবরটি জানতে পারেন।
মালয়েশিয়ায় কর্মরত সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ আসছে
মালয়েশিয়ায় কর্মরত সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ আসছে
6 দিন আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য নতুন কঠোর নীতি ঘোষণা করেছে, যা লাখ লাখ প্রবাসীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে আগামী ০১ জুন থেকে ‘এমপ্লয়মেন্ট পাস’-এর জন্য ন্যূনতম বেতনসীমা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালয়েশিয়া সরকারের ২০২৫ সালের জাতীয় পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে দেশটির মোট শ্রমশক্তির ১৪ শতাংশের বেশি বিদেশি কর্মী। এই হার ২০৩৫ সালের মধ্যে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে দেশটিতে অবস্থানরত প্রায় ৮ লাখ বৈধ বাংলাদেশি এবং আরও কয়েক লাখ অনিয়মিত কর্মীর চাকরি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।