আর্কাইভ
লগইন
হোম
সাবেক প্রধানমন্ত্রী
যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানিয়েছেন। রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। এরপর সকাল ১০টায় যমুনায় আসেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
1 দিন আগে
হাসিনা-টিউলিপ-আজমিনাসহ ১৮ জনের মামলার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
হাসিনা-টিউলিপ-আজমিনাসহ ১৮ জনের মামলার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
2026-01-08
ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম দিনটি ধার্য করেন। এদিকে আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কারাগারে আটক থাকা আসামি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবী করে আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করেন। শেখ হাসিনাসহ ১৭ জন পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেন। আদালতের পেশকার বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে শোকবইয়ে স্বাক্ষর করলেন কূটনীতিকরা
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে শোকবইয়ে স্বাক্ষর করলেন কূটনীতিকরা
2026-01-03
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা। গত বৃহস্পতিবার ও শুক্রবার (০১ ও ০২ জানুয়ারি) দুই দিন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে তারা মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোকবার্তায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার পরিবার, স্বজন ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তারা। শোকবইয়ে লেখা বার্তাগুলোতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি কূটনীতিকরা তাকে একজন দৃঢ়চেতা ও প্রভাবশালী রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করেন।
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
2025-12-31
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছে ৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় বিপিএলের ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক অংশ নেন।