আর্কাইভ
লগইন
হোম
খালেদা জিয়া
যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানিয়েছেন। রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। এরপর সকাল ১০টায় যমুনায় আসেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
2026-03-21
ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বলতেন, খেলাই তারুণ্যের মূলমন্ত্র
ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বলতেন, খেলাই তারুণ্যের মূলমন্ত্র
2025-12-31
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন ক্রীড়ানুরাগী। আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো শোকাহত ক্রীড়াঙ্গনের সবাই। খালেদা জিয়ার আপন খালাতো বোন সাবেক তারকা অ্যাথলেট শামীমা সাত্তার মিমু তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেন, ‘নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিল। আমার আপন খালাতো বোন তিনি। যদিও আমি রাজনীতিতে কখনো জড়াইনি। উনাদের পরিবারের সবাই খেলাধুলা ভালোবাসতো। তারেক জিয়া ছোটবেলায় ক্রিকেট ও ফুটবল খেলতেন। আরাফাত রহমান কোকো বিসিবির সভাপতি ছিলেন। খেলাধুলা প্রচণ্ড ভালোবাসতেন খালেদা জিয়া।’ তিনি যোগ করেন, ‘আমার সঙ্গে দেখা হলেই খালেদা জিয়া বলতেন, খেলাধুলা নিজে করবি, অন্যদেরকেও উৎসাহিত করবি। খেলাধুলা করলে নাম হয়। বিদেশে রাষ্ট্রকে পরিচয় করিয়ে দেন একজন ক্রীড়াবিদ। খেলাই তারুণ্যের মূলমন্ত্র।’
মানুষের অকৃত্রিম ভালোবাসায় আপোষহীন নেত্রীকে শেষ বিদায়
মানুষের অকৃত্রিম ভালোবাসায় আপোষহীন নেত্রীকে শেষ বিদায়
2025-12-31
মানুষের অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানাল লাখ লাখ মানুষ।অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জানাজায় অংশ নেওয়া বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে হাউমাউ করে কেঁদেছেন। কেউবা নিরবে চোখের পানি মুছেছেন। শোক সাগরে ভাসিয়ে দিয়ে অনন্ত পথের যাত্রী হয়েছেন খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর আকাশ আজ ভারি হয়ে উঠে।দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একজন খাঁটি দেশপ্রেমিককে চোখের পানিতে শেষ বিদায় জানিয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলাদেশের রাজনীতিকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আপসহীন এই নেত্রীর চিরপ্রস্থানে শোকে মুহ্যমান পুরো জাতি। দীর্ঘ ৪১ বছর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালনকালে বহুবার জেল-জুলুমের শিকার হয়েছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তার চেয়ে বেশি পরীক্ষা আর কাউকে দিতে হয়নি। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন- তবুও দেশ ছাড়েননি। সর্বংসহা এই মানুষটির শেষ জীবনটাও কেটেছে ফ্যাসিবাদী শাসনের অমানসিক নির্যাতনের যাতাকালে। শেষ জীবনে সঙ্গী করে নিয়ে গেলেন এদেশের মানুষের ভালোবাসা। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। 
মায়ের কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করছেন তারেক রহমান
মায়ের কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করছেন তারেক রহমান
2025-12-31
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন। খালেদা জিয়ার কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করছেন ছেলে তারেক রহমান। আজ বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় তার মরদেহ। এরপর নেওয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। রয়েছেন বিএনপি নেতাকর্মীরা।