আর্কাইভ
লগইন
হোম
ভয় ও রহস্যে ভরা সিনেমা ‘স্ক্রিম ৭’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে
ভয় ও রহস্যে ভরা সিনেমা ‘স্ক্রিম ৭’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে
দ্য নিউজ ডেস্ক
February 25, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এবারের ঈদ ইত্যাদিতে দর্শকদের সঙ্গে অভিনেতা মোশাররফ করিম
এবারের ঈদ ইত্যাদিতে দর্শকদের সঙ্গে অভিনেতা মোশাররফ করিম
2 ঘন্টা আগে
হানিফ সংকেতের ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। বিশেষ করে ঈদের বিশেষ ইত্যাদিতে থাকে ব্যাপক ও বর্ণিল আয়োজন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হবে না। সবচেয়ে বড় কথা, ইত্যাদি যেমন দুই যুগ আগের দর্শকদের কাছেও প্রিয়, তেমনি এই প্রজন্মের ডিজিটাল দর্শকদের কাছেও সমান প্রিয়। প্রতিটি ইত্যাদির ইউটিউবের ট্রেন্ডিং এ থাকা সেটাই প্রমাণ করে। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সবক্ষেত্রেই তুখোড় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে ঈদ ইত্যাদিতে দর্শকপর্বের অতিথি হিসাবে। আর শক্তিমান এই অভিনেতা ইত্যাদিতে সরাসরি অভিনয় করবেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত ৪ জন দর্শকের সঙ্গে। ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারেও দর্শক পর্বের জন্য একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে ৪ জন দর্শক। হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলো উপরে তুলে ধরেন তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
যে অভিযোগের কারণে গ্রেফতার হলেন সংগীতশিল্পী নোবেল
যে অভিযোগের কারণে গ্রেফতার হলেন সংগীতশিল্পী নোবেল
1 দিন আগে
আবারও গ্রেফতার হয়েছেন আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিতর্কিত এই সংগীতশিল্পীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে মুরাদ হোসেন বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়, সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
‘গ্যাংস্টার’ লুকে শাকিব খান, কলকাতায় প্রকাশ্যে শুটিংয়ের ছবি
‘গ্যাংস্টার’ লুকে শাকিব খান, কলকাতায় প্রকাশ্যে শুটিংয়ের ছবি
2 দিন আগে
আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ইতোমধ্যে সিনেমাটির শুটিং নিয়ে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার। গত কয়েক দিন ধরে কলকাতার বৌবাজার, হাওড়া ও আলিপুরসহ বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে। সম্প্রতি শাকিব খানের নতুন কিছু লুকের কিছু ছবি দেখা গেল ভারতীয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে। ছবিতে শাকিব খানের চরিত্র অনুযায়ী নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে দেখা গেছে। অগোছালো চুল, ঘন দাড়ি-গোঁফ এবং বুক খোলা জ্যাকেটের নিচে শার্ট; যেখানে তাকে পুরোপুরি ভিন্ন এক অবতারে ফুটিয়ে তুলেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। একজন সাধারণ মানুষ থেকে কীভাবে তিনি দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হন, সেই উত্তরণের গল্পই উঠে আসবে এই সিনেমায়।