আর্কাইভ
লগইন
হোম
হলিউড
অবশেষে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’
কিংবদন্তি লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। দীর্ঘ ৫ বছরের অনিশ্চয়তা কাটিয়ে আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আগামী বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। বিগত ২০২০ সালে মাসুদ রানা সিরিজের ওপর ভিত্তি করে দুইটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ। এর মধ্যে হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ আটকে ছিল। প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুটিং ও নির্মাণশৈলীতে কোনো কমতি রাখা হয়নি বলে দাবি করেন তিনি।
1 দিন আগে
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
2025-10-12
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। গতকাল শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। গত শতাব্দীর ১৯৭০ সালে ডায়ান কিটন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে তিনি দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এছাড়া, ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি।
অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
2025-09-17
অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে তিনি ঘুমের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেডফোর্ডের মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। ১৯৬৩ সালে ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান পোক্ত করেন রেডফোর্ড। ১৯৬৭ সালে নাটকটি চলচ্চিত্রে রূপ নিলে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সত্তরের দশকে হলিউডের শীর্ষ নায়কদের কাতারে জায়গা করে নেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্টিং তাকে এনে দিয়েছিল সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন।