আর্কাইভ
লগইন
হোম
চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা
চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা
দ্য নিউজ ডেস্ক
April 06, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০২৬ পাশ
জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০২৬ পাশ
1 দিন আগে
দেশের সরকারি ক্রয় ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০২৬’ পাশ হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন ও পাসের প্রস্তাব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত এই বিলের মাধ্যমে প্রায় দুই দশকের পুরনো আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিলটির মাধ্যমে পূর্বে জারি করা ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’কে আইনে পরিণত করা হবে। এই সংশোধনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো আইনের মূল উদ্দেশ্যে পরিবর্তন আনা। পূর্বে যেখানে শুধু 'স্বচ্ছতা ও জবাবদিহিতা'র ওপর গুরুত্ব ছিল, সেখানে এখন দক্ষতা, নৈতিকতা, গুণগত মান, টেকসই এবং সর্বোত্তম মূল্য নিশ্চিত করার বিষয় যুক্ত করা হয়েছে।
গুণী মানুষদের সামনে আনা রাষ্ট্রের দায়িত্ব: শামসুজ্জামান দুদু
গুণী মানুষদের সামনে আনা রাষ্ট্রের দায়িত্ব: শামসুজ্জামান দুদু
2 দিন আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গুণী মানুষদের সামনে আনা, সম্মানিত করা এবং তাদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, কবি সাহিত্যিক মাহমুদ হাসান ছিলেন এমনই একজন মানুষ, যিনি রাজনীতি, সাহিত্য, কবিতা, সাংবাদিকতা ও গবেষণায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে লেখক,গবেষক সাহিত্য পরিষদ আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন দুদু বলেন, মাহমুদ হাসান একসময় রাঙামাটি জেলা কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে ছিলেন, কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন।
প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: সংসদে প্রধানমন্ত্রী
প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: সংসদে প্রধানমন্ত্রী
2 দিন আগে
প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার (০৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। অধিবেশনের ১১তম দিনের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এই সময় সংসদ সদস্য মো. সেলিম রেজা শিক্ষাখাতে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’