আর্কাইভ
লগইন
হোম
হৃদরোগ
নিয়মিত প্রতিদিন হাঁটলে হার্ট কতটা ভালো থাকে?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সুস্বাস্থ্য বজায় রাখা এবং নানা রোগ প্রতিরোধের জন্য প্রতিদিন হাঁটার পরামর্শ দিয়ে আসছেন। সাধারণভাবে দিনে প্রায় ৩০ মিনিট হাঁটা শরীরের জন্য উপকারী বলে মনে করা হয়। তবে অনেকের মনে প্রশ্ন থাকে—এই সাধারণ অভ্যাসটি কি সত্যিই হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে? কারণ এখনো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো হৃদরোগ। অনেকেই মনে করেন হৃদরোগ এড়াতে হলে কঠিন ব্যায়াম বা জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। কিন্তু ব্যস্ত সময়সূচি ও অনিয়মিত জীবনধারা অনেকের জন্য তা কঠিন করে তোলে।
6 দিন আগে
হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, সেই বনশ্রী মারা গেছেন
হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, সেই বনশ্রী মারা গেছেন
2025-09-16
ঢালিউড সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হিট নায়িকা হয়েও বস্তিতে থেকে করুণ জীবন যাপন করেছেন তিনি। অবশেষে সাঙ্গ হলো সেই জীবনের ঘানি টানা। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, চিত্রনায়িকা বনশ্রী বেশকিছু অসুখে ভুগছিলেন, আজ তিনি মারা গেছেন, বাদ আসর তাকে মাদারীপুর দাফন করা হবে। সনি রহমান বলেন, ‘বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।’ তিনি জানান, আজ বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে তাকে দাফন করা হবে।