আর্কাইভ
লগইন
হোম
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা হতে কোটি কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে, উন্নতমানের শাড়ি এবং ভারতীয় সানগ্লাস জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দপুর বিওপির টহল দল সীমান্তের কামালমোড়া এলাকায় জঙ্গল দিয়ে টহলের সময় মাটির নিচে লুকায়িত অবস্থায় ভারতীয় অবৈধ মালামাল জব্দ করে।
2 দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, ৩ কিশোর কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, ৩ কিশোর কারাগারে
2025-10-04
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূকে ৩ কিশোরের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী প্রতিবন্ধী গৃহবধূর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ কিশোরকে গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেন। আদালতের মাধ্যমে তাদের ১৬৪ ধারা জবানবন্দি নেওয়া হবে।
ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগর উপজেলায় মশাল মিছিল
ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগর উপজেলায় মশাল মিছিল
2025-09-13
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এই সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী বাস স্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ বিক্ষোভ করেন বুধন্তী ইউনিয়নের কয়েকশত মানুষ।