আর্কাইভ
লগইন
হোম
ব্রাজিল
নেইমারকে যোগ্যতা প্রমাণ করতে দুই মাস সময় দিয়েছেন আনচেলত্তি
ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে সবশেষ দুই ম্যাচের দলে রাখেননি, যা নিয়ে জল্পনা শুরু হয়—হয়তো নেইমারের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তবে কোচ এখনো সেই সম্ভাবনা খোলা রেখেছেন। আগামী মে মাসের মাঝামাঝি ব্রাজিল তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। আনচেলত্তি জানিয়েছেন, দলে জায়গা পেতে হলে নেইমারকে আগামী দুই মাসের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। বিগত ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে কোচের অবস্থান স্পষ্ট—সম্পূর্ণ ফিট না হলে তাকে দলে নেওয়া হবে না। গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও ফিটনেসের ঘাটতির কারণে তিনি দলে জায়গা পাননি।
2026-04-12
 ডিসেম্বরে ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল ও  আর্জেন্টিনা
ডিসেম্বরে ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা
2025-11-08
ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে ৩টি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক কাফু ঢাকায় আসছেন। সব ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুই বার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু দুইদিনের সফরে ঢাকায় আসবেন আগামী ১১ ডিসেম্বর। ব্রাজিলের আরেক সাবেক তারকা রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা কাফু ঢাকায় আসছেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের ৩টি দলের এ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতে আগামী ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা কাফুর।
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
2025-10-15
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর পূর্বে, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ড. ইউনূস। ফিউমিসিনো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক। এই সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক পৃথক  বৈঠক করেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন
ব্রাজিলের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন
2025-10-14
আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গতকাল সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে আগামী ফেব্রুয়ারির মধ্যে সফর করার আগ্রহ প্রকাশ করে বলেন, তিনি বাংলাদেশে আসবেন।