আর্কাইভ
লগইন
হোম
বিনোদন
নায়ক শাকিব খানের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন নায়িকা বুবলী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তানও রয়েছে। তবে মাঝেমধ্যেই বিচ্ছেদ বা নতুন করে বিয়ের গুঞ্জন সামনে আসে। এবার একটি পডকাস্টে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন বুবলী। পডকাস্টে সঞ্চালকের প্রশ্ন ছিল—তিনি কবে বিয়ে করছেন? জবাবে বুবলী স্পষ্ট করে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না। অভিনেত্রীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’ শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি বলেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, বৈবাহিক অবস্থান বলতে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোই থাকে; ‘অতীত’ বলে কোনো অপশন নেই।
4 ঘন্টা আগে