আর্কাইভ
লগইন
হোম
বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার (০৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৩৫) পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার আ. গফুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়। এই ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ হয়
6 দিন আগে
মৌলভীবাজার জেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ রোহিঙ্গা ‘পুশইন’
মৌলভীবাজার জেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ রোহিঙ্গা ‘পুশইন’
2025-09-03
মৌলভীবাজার জেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ রোহিঙ্গা ও এক বাংলাদেশি নাগরিককে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে তাদের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফ কর্তৃক বাংলাদেশে প্রবেশ করানো মোট ১৮ জনকে সীমান্তের অভ্যন্তর থেকে আটক করা হয়েছে। পরিচয় শনাক্ত শেষে আইনানুগ ব্যবস্থার জন্য তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।