আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ হাইকমিশন
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য
এবার নীল অর্থনীতি খাতে বিনিয়োগ, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের প্রসার, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বহুপক্ষীয় বিভিন্ন খাতে সহযোগিতার পরিধি জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্টের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে তারা বাংলাদেশের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করা, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের প্রসার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। চলতি মাসের শেষের দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য ১৪তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।
2026-03-10
মালয়েশিয়া কর্মীদের বিরোধ মীমাংসায় তৎপর বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়া কর্মীদের বিরোধ মীমাংসায় তৎপর বাংলাদেশ হাইকমিশন
2025-11-15
মালয়েশিয়ার নিলাইয়ের মেডিসেরাম এসডিএন বিএইচডি কারখানায় কর্মরত ১৭২ জন বাংলাদেশি শ্রমিকের চাকরিচ্যুতির নোটিশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন উদ্যোগ নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে একাধিক দফা আলোচনায় বসে। বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) দেওয়া তথ্যে জানানো হয়, ২০২৩ সাল থেকেই কোম্পানির সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের নানা বিষয়ে বিরোধ চলছিল। কোম্পানির ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাইকমিশনের জরুরি নির্দেশনা
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাইকমিশনের জরুরি নির্দেশনা
2025-10-25
প্রবাসী বাংলাদেশি যারা মালদ্বীপে অবস্থানরত, তাদেরকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী মালেতে অবস্থিত জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবন বা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করতে হবে। হাইকমিশন জানায়, আগে যারা বায়োমেট্রিক তথ্য দেননি- এমন নতুন ও পুরোনো, বৈধ বা নথিহীন সব বাংলাদেশিকেই তথ্য জমা দিতে হবে।
প্রথমবারের মতো মালয়েশিয়ায় ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’
প্রথমবারের মতো মালয়েশিয়ায় ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’
2025-09-17
বিশ্বের সামনে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য আয়োজন- ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’। আগামী ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী (সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত) এই মহোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে, প্রবেশে কোনো ফি রাখা হয়নি। এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; বরং বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, উদ্ভাবন ও প্রবাসী গর্বকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক বহুমাত্রিক প্ল্যাটফর্ম। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবে অন্তত ৫,০০০ দর্শনার্থী অংশ নেবেন।