আর্কাইভ
লগইন
হোম
তামিম ইকবাল
বিসিবি’র অ্যাডহক কমিটিতে কে কোন কমিটির দায়িত্ব পেলেন
গত ০৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে বিসিবি থেকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব দেওয়া হয় ১১ সদস্যের অ্যাড-হক কমিটিকে। গত মঙ্গলবার দায়িত্ব পেয়েই বৈঠক হয়েছে অ্যাডহক কমিটির। তবে তখন তাদের কেউই দায়িত্ব বুঝে পাননি। গতকাল বুধবারের সভায় সদস্যদের কমিটি ভাগ করে দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ওয়ার্কিং অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব নিয়েছেন। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন গ্রাউন্ডস কমিটির দায়িত্ব। টুর্নামেন্ট কমিটির প্রধান হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। অনুমিতভাবেই উইমেন্স কমিটির প্রধান হয়েছেন রাশনা ইমান। এছাড়া বয়সভিত্তিক কমিটিতে আছেন তানজিল চৌধুরী। মির্জা ইয়াসির আব্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে লজিস্টিক বিভাগের। মার্কেটিং বিভাগ ও ডিসিপ্লিনারি কমিটির দায়িত্বে থাকবেন সালমান ইস্পাহানি।
5 দিন আগে
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ
2026-01-12
বাংলাদেশের সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এই মন্তব্যের জেরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ক্ষোভের মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি। একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যা করেছেন, তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা উচিত ছিল। তাকে আরও সম্মান দেখানো উচিত ছিল।’
ওয়ানডে ইতিহাসে ৬ষ্ঠ বারের মতো যে ‘রেকর্ড’ গড়লো বাংলাদেশ
ওয়ানডে ইতিহাসে ৬ষ্ঠ বারের মতো যে ‘রেকর্ড’ গড়লো বাংলাদেশ
2025-10-23
সাইফ হাসান আর সৌম্য সরকারের তাণ্ডব চলছেই। দুইজন মিলে ওপেনিং জুটিতে প্রায় এক বছর পর ফিফটি, ৩ বছর পর সেঞ্চুরির দেখা পাইয়ে দিয়েছিলেন। এবার প্রায় ৫ বছর পর ওপেনিং জুটিতে দেড়শর দেখাও পেয়ে গেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠ বারের মতো এই কীর্তি গড়লো বাংলাদেশ। উইকেটে যে টার্ন আছে, তার আঁচ প্রথম ওভার থেকেই মিলছিল। আকিল হোসেইন-রস্টন চেসরা দারুণ বাঁক পাচ্ছিলেন শুরু থেকেই। তবে সাইফ আর সৌম্য যেই না আগ্রাসী রূপ নিলেন, তখনই পরিস্থিতি বদলে গেল। মনে হতে থাকল, এই বুঝি ব্যাটিং স্বর্গ! আগের দুই ম্যাচে যেখানে ওভারপ্রতি ৫ রান রাখতেই হিমশিম খেয়েছে বাংলাদেশ, সেখানে দুইজন মিলে শুরু থেকেই রান তুলেছেন ওভারপ্রতি নিদেনপক্ষে ৬ করে। আর তাতেই এক এক করে ৫০, ১০০ পেয়ে যায় বাংলাদেশ। এরপর সে ধারায় ১৫০ ও চলে আসে।