আর্কাইভ
লগইন
হোম
ইফতার
রোজার দিনে যেসব খাবার শরীরকে সবসময় ঠান্ডা রাখে
রমজান মাসে রোজায় ইফতার এবং সেহরির খাবার আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সঠিক খাবার খেলে শরীর ভালো থাকে, কিন্তু কিছু খাবার পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই রোজার এই সময়ে অসুখ দূরে রাখতে এবং শরীর ভেতর থেকে ঠান্ডা রাখা জরুরি। তাই এই সময় মসলাদার এবং তেলে ভাজা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে আরো গরম করে তোলে। তাই এমন কিছু খান, যা শরীরকে ভেতর থেকে শীতল রাখে।
12 ঘন্টা আগে
ইফতারে ১০ প্রকারের স্বাস্থ্যকর ঠান্ডা শরবত রেসিপি
ইফতারে ১০ প্রকারের স্বাস্থ্যকর ঠান্ডা শরবত রেসিপি
2026-02-28
আপনি সারাদিন রোজা থেকে ইফতারে ক্লান্তি দূর করতে স্বাস্থ্যকর ও রিফ্রেশিং শরবত পান করুন। এটি আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ প্রয়োজন। আর সুস্থ থাকতে ইফতারে অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পরিহার করুন। এটি মোটেই ভালো নয়। প্রাকৃতিক ফলের রস কিংবা মধু ব্যবহার করুন, যা আপনার মনমেজাজ ফুরফুরে রাখতে সহায়তা করবে। এটি আপনার শরীরের সুস্থতা ধরে রাখবে। ইফতারে সরাসরি খুব ঠান্ডা পানি না খেয়ে হালকা ঠান্ডা পানি পান করলে হজমে সুবিধা হয়। আর তাই ইফতারের সময় রোজা খুলতে লেবুর শরবত, বেল, বেদানার শরবত, দুধের শরবত, সাবুদানা কিংবা পুদিনাপাতার শরবত অন্যতম জনপ্রিয়। আপনি চাইলে ঘরে বসেই খুব সহজেই ২ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন এই ঠান্ডা পানীয় শরবত।
মালয়েশিয়ায় ‘কুরআনের পাখি’ আবু রায়হানকে নিয়ে প্রবাসীদের ইফতার মাহফিল
মালয়েশিয়ায় ‘কুরআনের পাখি’ আবু রায়হানকে নিয়ে প্রবাসীদের ইফতার মাহফিল
2026-02-26
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘কুরআনের পাখি’ নামে পরিচিত কিশোর হাফেজ ক্বারি আবু রায়হান। তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত পুরো অনুষ্ঠানে এক ধর্মীয় আবহ এনে দেয়। গতকাল বুধবার (২৫ ফেব্রুযারি) রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট খ্যাত কোতারায়ার একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। শুরুতেই পবিত্র কুরআন সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করেন আবু রায়হান।
কোন কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ
কোন কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ
2026-02-23
আমাদের বাঙালির কাছে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, একরকম আবেগও বটে। উৎসব হোক বা বিশেষ দিন-এক প্লেট গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি যেন মনটাই ভরে দেয়। রমজান মাসে ইফতারের টেবিলে অনেকেই এই প্রিয় পদটি রাখতে চান। সারাবছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও সবার আগ্রহ থাকে রোজার মাসে ইফতারে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে। প্রতিবছর এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান ধরনের মজার পোস্ট, মিম। চলতি বছরের রোজার শুরুতেই এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ ডেভেলপ ও চালু করে সাড়া ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(আইইউবিএটি)-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।