আর্কাইভ
লগইন
হোম
আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে
রাজধানীসহ সারাদেশেই বেড়েছে গরমের দাপট। গত কয়েক দিন ধরে তীব্র গরমের ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ রোববার (০৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, আজ টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
2026-04-05
বিকালেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে
বিকালেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে
2025-11-01
ঢাকার আকাশে বিকালেই নেমে আসে সন্ধ্যা। আজ শনিবার (০১ নভেম্বর) মাসের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাবাসী। মুষলধারে ঝরতে থাকে বৃষ্টি। রাস্তায় চলাচল করা গাড়িগুলোতে হেডলাইট জ্বলতে দেখা গেছে। এমন বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসফেরত সাধারণ মানুষ। আচমকা এমন ধারায় অনেককেই ভিজতে দেখা গেছে। এছাড়াও টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে।
নেপালে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃত ৪৭ জন
নেপালে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃত ৪৭ জন
2025-10-06
ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় নেপালে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দেশটির কয়েকটি স্থানে সেতু ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার (০৫ অক্টোবর) দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র কালিদাস ধাউবোজি জানান, ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক পৃথক স্থানে ভূমিধসে ৩৫ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, গত শুক্রবার (০৩ অক্টোবর) থেকে বন্যার পানিতে ভেসে গিয়ে ৯ জন নিখোঁজ হয়েছেন এবং নেপালের অন্যান্য এলাকায় বজ্রপাতে আরও ৩ জন মারা গেছেন। হিমালয় ঘেঁষা দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে টানা ভারী বর্ষণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উপকূলে বইছে ঝোড়ো বৃষ্টি, সাগর উত্তাল
উপকূলে বইছে ঝোড়ো বৃষ্টি, সাগর উত্তাল
2025-08-21
দেশে নোয়াখালীর উপকূলজুড়ে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, উত্তাল রয়েছে সাগর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। একইসঙ্গে উপকূলজুড়ে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। এতে নৌ-পথ ও সমুদ্রপথ কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি বর্তমানে হালকা থেকে মাঝারি আকারে থেমে থেমে অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।