আর্কাইভ
লগইন
হোম
অলরাউন্ডার
সাকিবের জন্মদিন উদযাপনে আসিফ আকবর লন্ডনে
দেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন বিসিবির এই পরিচালক। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সাকিব আল হাসানের জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশিত
3 দিন আগে
সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক নিহত
সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক নিহত
2025-11-02
ভারতের ত্রিপুরা রাজ্যের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজ্যের প্রাক্তন রঞ্জি ট্রফি খেলোয়াড় এবং ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর আগরতলায় জন্মগ্রহণ করা রাজেশ বানিক ২০০২-০৩ মৌসুমে ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন। একাধারে তিনি ছিলেন ডানহাতি ব্যাটার এবং লেগ-ব্রেক বোলার। বর্ণাঢ্য কেরিয়ারে তিনি ৪২টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১,৪৬৯ রান করেন, যার মধ্যে ৬টি অর্ধশতক ও সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস রয়েছে।
ক্রিকেটে পুরুষ দলের নির্বাচক শান্ত, নারী দলের দায়িত্বে সালমা ইসলাম
ক্রিকেটে পুরুষ দলের নির্বাচক শান্ত, নারী দলের দায়িত্বে সালমা ইসলাম
2025-09-20
এবার বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেলে একসঙ্গে যুক্ত হলেন দুই সাবেক তারকা ক্রিকেটার। পুরুষ জাতীয় দলের তৃতীয় নির্বাচক হয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। অন্যদিকে, নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে এখন থেকে জাতীয় দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হাসিবুল হোসেন শান্ত। নব্বইয়ের দশকে বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। অভিজ্ঞ সেই ক্রিকেটার এবার ভিন্ন ভূমিকায় অবদান রাখতে যাচ্ছেন।