আর্কাইভ
লগইন
হোম
আয়রন
ফ্যাটি লিভার সমস্যার সমাধান হবে ওষুধ ছাড়াই
বর্তমান সময়ে অল্প বয়সের তরুণ তরুণী থেকে শুরু করে বেশি বয়সের মানুষের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা ছড়িয়ে পড়েছে। তবে আপনি চাইলে বাড়িতেই এই সমস্যার সমাধান করতে পারেন। এতে লাগবে না কোনো ওষুধও। লিভার বা যকৃত আমাদের পাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটি আমাদের শরীরে খাদ্য হজমে সাহায্য করে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করে। কিন্তু ফ্যাটি লিভারে এ কাজ অনেকটাই বাঁধাপ্রাপ্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের অনিয়ম এই রোগটি বৃদ্ধি পাওয়ার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি লিভারের ওজনের ৫-১০ শতাংশ ফ্যাট জমে তা হলে এই অবস্থা লিভার সিরোসিস বা ফ্যাটি লিভারের আকার নিতে শুরু করে। বেশির ভাগ ক্ষেত্রেই এই সমস্যার প্রাথমিক লক্ষণ দেখা দিতে অনেকটা সময় লেগে যায়। চিকিৎসকরা বলছেন, এই রোগে আক্রান্ত হলে পেটের ওপরের ও মাঝের দিকে যন্ত্রণা, বমিভাব, ক্লান্তিবোধ, খিদে কমে আসা, মনঃসংযোগের অভাব, সারা দিন ঘুম ঘুম ভাব হতে দেখা যায়।
1 দিন আগে
দুপুরে খাবার না খেয়ে বাড়াচ্ছেন বড় বিপদ!
দুপুরে খাবার না খেয়ে বাড়াচ্ছেন বড় বিপদ!
2025-10-09
আমরা যদি প্রতিদিন দুপুরের খাবার সময়মতো না খাই তাহলে আমাদের শরীরে বড় ধরনের ক্ষতি হয়। প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি খাদ্যতালিকায় রাখা উচিত। সময় কম থাকলে স্যুপ, ফল বা স্যান্ডউইচজাতীয় হালকা পুষ্টিকর খাবার খেয়ে নিন। আগে থেকেই দুপুরের খাবার কি খাবেন, তা পরিকল্পনা করে রাখা উচিত। ওজন কমাতে খাবার এড়িয়ে যাওয়া নয়, বরং প্রোটিন কন্ট্রোল ও সঠিক টাইমিং অনুসরণ জরুরি। মনে রাখবেন, নিয়মিত দুপুরের খাবার খাওয়ার অভ্যাস বাদ দেওয়া সাধারণ বিষয় মনে হলেও এটি ধীরে ধীরে শরীরের ভয়ানক ক্ষতির কারণ হতে পারে। হজমশক্তি থেকে শুরু করে হৃদযন্ত্র, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রভাবিত হয়। সে জন্য সচেতন হয়ে নিয়মিত স্বাস্থ্যকর উপাদানে দুপুরের খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ কর্মব্যস্ত জীবনে অনেকেই দুপুরের খাবার সময়মতো খেতে পারেন না কিংবা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে থাকেন। আবার অনেকেই ডায়েটের জন্য দুপুরের খাবার খাওয়া থেকে বিরত থাকেন। মাঝে মধ্যে না খেয়ে থাকার কারণে কিছুটা উপকার মিললেও নিয়মিত দুপুরের খাবার বাদ দিলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। নিজেকে ফিট রাখার জন্যও কেউ কেউ নিয়ম করে প্রতিদিনই দুপুরের খাবার বাদ দেন। কিন্তু এভাবে খাবার বাদ দেওয়ার কারণে শরীরের যে ক্ষতি হয়, তা অনেকেই জানেন না। দুপুরে খাবার খাওয়া বাদ দিলে শরীরে যে ক্ষতি হয়, সে ব্যাপারে জেনে নিন।
গাভীর দুধের বিকল্প  হিসেবে ক্যালসিয়াম সমৃদ্ধ ১০টি খাবার
গাভীর দুধের বিকল্প হিসেবে ক্যালসিয়াম সমৃদ্ধ ১০টি খাবার
2025-09-27
আমাদের মানবদেহে হজমে সহায়ক পাচক এনজাইম ল্যাকটেজ ক্ষুদ্রান্ত্রে তৈরি হয়, যা দুধে থাকা ল্যাকটোজ ভেঙে হজমযোগ্য করে তোলে। তবে অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত ল্যাকটেজ উৎপন্ন না হওয়ায় দেখা দেয় ল্যাকটোজ ইন্টলারেন্স। এতে পেটব্যথা, ডায়রিয়া, অস্বস্তির মতো সমস্যা দেখা দিলেও আক্রান্ত ব্যক্তিরা দুধ এড়িয়ে চলায় ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি থেকে বঞ্চিত হন। বিশেষজ্ঞরা বলছেন, দুধ ছাড়াও এমন অনেক খাবার রয়েছে যা দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম। দুধের বিকল্প হিসেবে ১০টি উৎকৃষ্ট খাবার যেগুলো আলোচনা করা হলো: