আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ দূতাবাস
লেবাননের কয়েকটি এলাকা ছাড়তে বাংলাদেশিদের সতর্কবার্তা
পূর্ব লেবাননে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কয়েকটি এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের দ্রুত সরে যেতে সতর্কবার্তা দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। আজ রোববার (০৮ মার্চ) দূতাবাসের এক বিশেষ সতর্কবার্তায় বাংলাদেশিদের বৈরুতের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়ে, বুরুজ, আল বারাজনে এবং হাদাছ এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দ্রুত ঐ এলাকা ত্যাগ করতে হবে এবং নিরাপদ স্থানে চলে যেতে হবে। দূতাবাস জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে ওই এলাকার বাসিন্দারা ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। এই অবস্থায় বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
2026-03-08
লি‌বিয়ার ত্রিপোলী থে‌কে দে‌শে ফির‌লেন ১৭৬ বাংলা‌দে‌শি
লি‌বিয়ার ত্রিপোলী থে‌কে দে‌শে ফির‌লেন ১৭৬ বাংলা‌দে‌শি
2025-09-18
লিবিয়ার ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তারা দেশে ফেরেন। ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়। আইওএম’র সহায়তায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সযোগে ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
এনডিসির প্রতিনিধিদল মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে
এনডিসির প্রতিনিধিদল মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে
2025-08-27
বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে যোগদান করে। সফরে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে এ সময় আশা প্রকাশ করা হয়। মেক্সিকো দূতাবাসে প্রতিনিধিদলকে স্বাগত জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ সময় তিনি দূতাবাসের চলমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এই উপলক্ষে দূতাবাসে ‘বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক: পারস্পরিক উন্নয়নের অংশীদারিত্ব’ শীর্ষক একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন হেড অব চ‍্যান্সেরি আব্দুল্লাহ আল ফরহাদ।