আর্কাইভ
লগইন
হোম
ভিটামিন সি
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে প্রতিদিন খান ৩টি ফল
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে প্রতিদিন খান ৩টি ফল
2025-11-09
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে নেই আপনার? তাহলে এটি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ৩টি ফল- আপেল, লেবু ও চেরি। কারণ এই ৩ ফলে এমন উপাদান আছে, যা আপনার শরীরের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। আপেল ও চেরিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবার ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা পালন করে। আর লেবুতে থাকা ভিটামিন 'সি' ইউরিক অ্যাসিডের খুব বড় শত্রু। আজকাল কমবেশি আমরা সবাই ফাস্টফুডে অভ্যস্ত। অফিসের মধ্যাহ্নভোজন হোক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাফে কিংবা রাস্তার পাশের দোকানের পরোটা ও ভাজাপোড়া; এসব খাবারের ফলে আপনার শরীরে দেখা দিচ্ছে ইউরিক অ্যাসিড। প্রথমদিকে অনেকেই এই ইউরিক অ্যাসিডের মাত্রাকে অবহেলা করে থাকেন। যার ফলে পায়ের তলা, হাঁটু, কনুউয়ের ব্যথা শুরু হয়। দীর্ঘক্ষণ বসে থাকলে অনেকসময় পায়ের পাতা ফুলেও যায়। আর এর থেকেই শুরু হয় বাত বা আর্থারাইটিসের।
যেসব রোগের মহৌষধ ভেষজ ফল আমলকী
যেসব রোগের মহৌষধ ভেষজ ফল আমলকী
2025-11-08
আমলকী হলো একটি ভেষজ ফল, যা ভিটামিন ‌‘সি’, অ্যান্টি-অক্সিডেন্ট (পলিফেনল, ট্যানিন, এলাজিটানিন) এবং ফাইবারে ভরপুর। যা প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং খাবার গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়া প্রতিরোধ করে। সেই সঙ্গে আমলকী শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে রক্তে বন্ধনহীন গ্লুকোজ হ্রাস করতে ভূমিকা পালন করে। এটি আমাদের শরীরের নানা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেমন— চুলের স্বাস্থ্য উন্নত করা ও হজমশক্তির উন্নতি ঘটানো এবং ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। আর খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে আমলকী খেলে অ্যাসিডিটি হতে পারে। তবে প্রতিদিন খালি পেটে সামান্য পরিমাণ আমলকীর রসের সঙ্গে পানি মিশিয়ে পান করা যেতে পারে। এটি সকালে খালি পেটে কাঁচা আমলকী খাওয়া উপকারী। তাই সতর্ক থাকা উচিত।
সুপারফুডের রাজা হিসেবে মিষ্টি কুমড়ার যতোসব পুষ্টিগুণ
সুপারফুডের রাজা হিসেবে মিষ্টি কুমড়ার যতোসব পুষ্টিগুণ
2025-11-02
এবারে হ্যালোইনের উৎসব শেষ হলেও পুষ্টিবিদরা সতর্ক করেছেন, এখনো ভেজিটেবল হিসেবে মিষ্টি কুমড়া আমাদের খাদ্যতালিকায় রাখা উচিত। শুধু সাজসজ্জার জন্য নয়, বরং এটি শরীরের জন্য এক বিশেষ সুপারফুড। মিষ্টি কুমড়ার উজ্জ্বল কমলা রঙের মাংসের মধ্যে লুকিয়ে আছে প্রচুর পুষ্টি। বিশেষ করে ক্যারোটিনয়েডসমৃদ্ধ, যার মধ্যে রয়েছে বিটা-ক্যারোটিন। এটি শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে চোখের স্বাস্থ্য, ত্বকের যত্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাদ্য প্রদাহ কমাতে এবং হৃৎপিণ্ডের রোগ, ক্যান্সারসহ দীর্ঘমেয়াদী অসুখের ঝুঁকি হ্রাস করতে সহায়ক। মিষ্টি কুমড়ায় আছে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়ক। এছাড়া এতে থাকে পটাসিয়াম, যা হৃদযন্ত্রের জন্য উপকারী এবং শরীরে সোডিয়ামের ভারসাম্য রাখতে সাহায্য করে। শুধু ১০০ গ্রাম রান্না করা মিষ্টি কুমড়ায় প্রায় ২ গ্রাম ফাইবার রয়েছে, যা পাচনতন্ত্রের স্বাস্থ্য, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ী তৃপ্তি নিশ্চিত করে। মিষ্টি কুমড়ার প্রাকৃতিক মিষ্টতা এবং ক্রিমি গঠন এটিকে স্যুপ, স্মুদি বা বেকড খাবারে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। সব মিষ্টি কুমড়া খাওয়ার উপযোগী নয় হ্যালোইনের জন্য ব্যবহৃত বড় পাম্পকিনগুলো সাধারণত বেশি পানি ও স্বাদহীন হয়। রান্নার জন্য ছোট ও মাংসপূর্ণ প্রজাতি সবচেয়ে উপযুক্ত।