বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য
বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও গায়িকা সঞ্জীতা ভট্টাচার্য বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। গত ২০২৩ সালে বলিউড বাদশাহ সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। সম্প্রতি ভারতের উদয়পুরের রাজপ্রাসাদে এক জমকালো আয়োজনে সংগীত পরিচালক রাগ শেঠিকে বিয়ে করেন তিনি।
জানা যায়, গতকাল সোমবার (২৩ মার্চ) সাত পাকে বাঁধা পড়েন সঞ্জীতা ও রাগ। মেহেদি, সংগীত, গায়ে হলুদ, বিয়ে সব অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার অধিকাংশ কলাকুশলী, বলিউড তারকারা, পাত্র-পাত্রীর দুই পক্ষের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনরা।