আর্কাইভ
লগইন
হোম
বিশ্বকাপ
নেইমারকে যোগ্যতা প্রমাণ করতে দুই মাস সময় দিয়েছেন আনচেলত্তি
ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে সবশেষ দুই ম্যাচের দলে রাখেননি, যা নিয়ে জল্পনা শুরু হয়—হয়তো নেইমারের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তবে কোচ এখনো সেই সম্ভাবনা খোলা রেখেছেন। আগামী মে মাসের মাঝামাঝি ব্রাজিল তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। আনচেলত্তি জানিয়েছেন, দলে জায়গা পেতে হলে নেইমারকে আগামী দুই মাসের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। বিগত ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে কোচের অবস্থান স্পষ্ট—সম্পূর্ণ ফিট না হলে তাকে দলে নেওয়া হবে না। গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও ফিটনেসের ঘাটতির কারণে তিনি দলে জায়গা পাননি।
1 দিন আগে
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ
2026-01-12
বাংলাদেশের সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এই মন্তব্যের জেরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ক্ষোভের মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি। একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যা করেছেন, তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা উচিত ছিল। তাকে আরও সম্মান দেখানো উচিত ছিল।’
‘ফাইনালে উঠলে গোল দেবো’: নেইমারের বিশ্বকাপ জয়ের হুঙ্কার
‘ফাইনালে উঠলে গোল দেবো’: নেইমারের বিশ্বকাপ জয়ের হুঙ্কার
2025-12-22
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান সমর্থকদের বড় এক প্রতিশ্রুতি দিলেন অভিজ্ঞ উইঙ্গার নেইমার জুনিয়র। গতবছর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুতর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে থাকা ৩৩ বছর বয়সী এই তারকা এবার ফিরতে মরিয়া। সান্তোসের হয়ে একটি সফল মৌসুম পার করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার জানান, সেলেসাওদের লক্ষ্য এবার বিশ্বজয়। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্বকাপ ব্রাজিলে ফিরিয়ে আনতে আমরা সম্ভব-অসম্ভব সব কিছু করব। আগামী জুলাই মাসে আপনারা আমাকে জবাবদিহি করতে পারবেন।’
ফিফা বিশ্বকাপ ২০২৬ জিতবে কোন দেশ, যা জানালো সুপার কম্পিউটার
ফিফা বিশ্বকাপ ২০২৬ জিতবে কোন দেশ, যা জানালো সুপার কম্পিউটার
2025-12-03
ফিফা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের ৪২টি চূড়ান্ত হয়ে গেছে। বাকি ৬টি দল আসবে আগামী মার্চে প্লে-অফ থেকে। ৪ বারের চ্যাম্পিয়ন ইতালি ছাড়া বাকি সব বড় দলই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী শুক্রবার (০৫ ডিসেম্বর) বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। কোন দল কোন গ্রুপে খেলবে, তা নির্ধারিত হওয়ার আগে গতকাল মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টার সুপার কম্পিউটার। সব দলের পারফরম্যান্স, ইতিহাস ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশের হিসাবে। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের। বিপরীতে শিরোপা জেতার কোনো সম্ভাবনা নেই ৩টি দেশ-জডান, কুরাসাও হাইতির।