বিদ্যুৎ বিল কমানোর ৫ কার্যকর উপায়সমূহ
বর্তমানে গরমের তীব্রতা বাড়তেই বাসা-বাড়িতে ফ্যান ও এয়ার কন্ডিশনার (এসি)-এর ব্যবহার বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাইট, ফ্রিজ, টেলিভিশন ও কম্পিউটারের মতো প্রয়োজনীয় ইলেকট্রিক ডিভাইস। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া এখন অনেকের জন্যই স্বাভাবিক এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
অনেকেই অভিযোগ করেন, বিল কেন এত বেশি আসে তা বুঝতে পারেন না। আসলে গ্রীষ্মকালে ডিভাইসের ব্যবহার বাড়ার পাশাপাশি কিছু অসতর্কতার কারণেও বিদ্যুৎ খরচ বেড়ে যায়। তবে কিছু সহজ ও সচেতন পদক্ষেপ নিলে বিল অনেকটাই কমিয়ে আনা সম্ভব।