আর্কাইভ
লগইন
হোম
ফুটবলার
হাতিরঝিলে উৎসবের মাঝেই সাফজয়ীদের অর্থ পুরস্কারের ঘোষণা
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরা বাংলাদেশ দলকে প্রশংসার পাশাপাশি ভাসানো হচ্ছে আর্থিক পুরস্কারেও। রাতে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের জন্য নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাফুফে ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে বড় চমকটি জমিয়ে রেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ফুটবলারদের জন্য ঘোষিত আর্থিক পুরস্কারগুলো।
6 দিন আগে
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
2025-11-12
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে ফুটবলার সোহান (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ডাক পেতে যাচ্ছে। সেখানে শিশুটিকে পূর্ণবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। ঐ পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। এদিকে এ খবরে সোহানের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া। সোহেল নিজ এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। আর শিশু সোহান বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে।
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
2025-11-05
খুব শীঘ্রই ফুটবল থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বলেছেন, ফুটবল ছাড়ার পর তিনি আর এই খেলায় থাকবেন না। বরং পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং নিজের অন্য শখগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান। পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘শিগগিরই অবসর নেব। কিন্তু আমি প্রস্তুত। এটা কঠিন হবে, হ্যাঁ, হয়তো আমি কাঁদবও। এটা খুব, খুব কঠিন হবে। তবে আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই আমার ভবিষ্যৎ ভেবে রেখেছি। তাই আমি মনে করি, এই চাপ সামলাতে পারব।’ ৪০ বছর বয়সী রোনালদো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিগত ২৩ বছর আগে পর্তুগালের স্পোর্টিং সিপি ক্লাবে। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবে খেলছেন, যেখানে তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি এই বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে চান।
ইউরোপিয়ান ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কারের পথে উয়েফা
ইউরোপিয়ান ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কারের পথে উয়েফা
2025-09-22
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলকে সব ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার বিষয়ে ভোট গ্রহণ করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামিকাল মঙ্গলবার এ নিয়ে নির্বাহী কমিটির বৈঠক বসবে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২। ভোটে বহিষ্কার প্রস্তাব গৃহীত হলে ইসরায়েল জাতীয় দলকে ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি মাকাবি তেল আবিবের মতো ক্লাবগুলোও ইউরোপা লিগে খেলতে পারবে না। খবরে বলা হয়েছে, উয়েফাকে ভোটে যেতে বাধ্য করার জন্য তীব্র প্রচারণা চালাচ্ছে কাতার, যারা সংস্থাটির বড় আর্থিক সহযোগী।