আর্কাইভ
লগইন
হোম
শ্রীলঙ্কা
সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারতে
শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য হলো, সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে না পাকিস্তান। চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে না। এবারের আসরটি তাই ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ার ফাতোরদাতে এই দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে। শুরুতে ৭টি সদস্য দেশের অংশগ্রহণের পরিকল্পনা থাকলেও পাকিস্তান সময়মতো তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। ভারতের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তান অংশ নেবে না। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সময়সীমা শেষ হয়ে গেছে। পাকিস্তান সরকার হয়ত দলটিকে ভারতে পাঠাতে আগ্রহী নয়।
4 দিন আগে
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
2026-01-03
এই নতুন বছরের শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারিতে কোনো খেলা না থাকলেও আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবে টাইগাররা। এই বিশ্বকাপ আসরটির যৌথভাবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। আগামী ০৭ ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত চলমান এই আসরের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপে থাকা বাকি দুই দেশ নেপাল ও ইতালি। এই মেগা ইভেন্ট শেষ করেই ভারত-অস্ট্রেলিয়াসহ ক্রিকেটের বাঘা বাঘা সব দলের বিপক্ষে সিরিজ খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। মার্চে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এরপর ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। কিউইদের সঙ্গে সিরিজ শেষে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।
পর্তুগালের পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’
পর্তুগালের পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’
2025-12-23
অন্যতম শীর্ষস্থানীয় ইউরোপীয় শিক্ষাপ্রতিষ্ঠান পর্তুগালের পোর্তো বিজনেস স্কুল (পিবিএস) দক্ষিণ এশিয়ায় তাদের শিক্ষার্থী নিয়োগ ও প্রচারের জন্য অফিশিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে ‘ট্রাভেলারকি’কে নিয়োগ দিয়েছে। এই অংশীদারিত্বের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে ভর্তির ক্ষেত্রে সরাসরি তথ্য ও দিকনির্দেশনা পাবেন। বিশ্বমানের শিক্ষা ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা পিবিএস এখন থেকে ট্রাভেলারকির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের অ্যাকাডেমিক কার্যক্রমের প্রসার ঘটাবে। এই সহযোগিতার ফলে ট্রাভেলারকি মূলতঃ বিপণন, প্রচার এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজ করবে। পিবিএসের যোগাযোগনীতি অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার, লিফলেট ও তথ্যসামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে সংস্থাটি।
বিপিএলের মঞ্চে আসছেন ভারত-পাকিস্তানের দুই সুন্দরী
বিপিএলের মঞ্চে আসছেন ভারত-পাকিস্তানের দুই সুন্দরী
2025-12-11
আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স–রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। নতুন আসরকে নতুনভাবে উপস্থাপন করতে ধারাভাষ্য ও উপস্থাপনা দলে বেশ কিছু চমক এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার উপস্থাপিকাদের তালিকায় যুক্ত হয়েছেন- পাকিস্তানের জয়নব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিসিবি নিজেদের ফেসবুক পেজে পৃথক দুটি ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। জয়নব আব্বাস কিছু ম্যাচে ধারাভাষ্যও দিতে পারেন।