আর্কাইভ
লগইন
হোম
মডেল
পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন নায়িকা চম্পা
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। চম্পা বলেন, ‘ববিতা আপা, সুচনা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’
2026-04-21
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
2025-11-16
পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। আজ রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
অর্চিতা স্পর্শিয়া বিরল রোগে আক্রান্ত, সবার কাছে দোয়া চেয়েছেন
অর্চিতা স্পর্শিয়া বিরল রোগে আক্রান্ত, সবার কাছে দোয়া চেয়েছেন
2025-10-09
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া গুরুতর অসুস্থ। তিনি অ্যামেলোব্লাস্টোমা নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অস্ত্রোপচারের ঠিক আগ মুহূর্তে নিজেই নিজের অসুস্থতার খবর জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। গত মঙ্গলবার (০৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন এই তারকা। পোস্টে স্পর্শিয়া জানান, তিনি গত বেশ কয়েকদিন ধরে অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে ছিলেন। স্পর্শিয়া লিখেছেন, ‘আমি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং গত কয়েকদিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি। আজ আমার অপারেশন হবে। আপনারা বুঝতেই পারছেন, এই অবস্থায় আমার পক্ষে কারো সাথে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয়।’
বাংলাদেশের মানুষ অসাধারণ: হানিয়া আমির
বাংলাদেশের মানুষ অসাধারণ: হানিয়া আমির
2025-09-24
পাকিস্তানী জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই অভিনেত্রী যে কয়দিন ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তুমুল আলোচনায় ছিলেন। গত রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান হানিয়া আমির। ঢাকা সফরের অনুভূতি প্রকাশ করে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি এই জনপ্রিয় মডেল। বাংলাদেশিদের শান্তি কামনা করে হানিয়া আমির লেখেন, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন। যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে- তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।