আর্কাইভ
লগইন
হোম
দুর্ঘটনা
ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণে হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। তবে এই ঘটনায় যাত্রীদের বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
5 দিন আগে
রাজশাহীর পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
রাজশাহীর পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
2026-01-26
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী–নাটোর মহাসড়কের পোল্লাপুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন রাজশাহী জেলার চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামের শান্ত ইসলাম (২৪)। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে নিহত অন্য দুইজনের পরিচয় জানা যায়নি।
ভোলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ভোলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
2025-12-28
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিজান, রিয়াজ ও শারমিন। তারা সবাই লালমোহন উপজেলার বাসিন্দা। নিহত রিয়াজ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশন থেকে ভোলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।