আর্কাইভ
লগইন
হোম
গবেষণা
ডার্ক চকলেট সাময়িকভাবে স্মৃতিশক্তি বাড়াতে পারে!
সাম্প্রতিককালে জাপানের একদল গবেষক জানিয়েছেন, ডার্ক চকলেট মানুষের মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, এটি সাময়িকভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী কারেন্ট রিসার্চ ইন ফুড সায়েন্স-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, চকলেটে থাকা ‘ফ্ল্যাভনল’ নামক বিশেষ যৌগের কারণে এই ইতিবাচক প্রভাব পড়ে। ফ্ল্যাভনল মূলত চকলেটের তিক্ত স্বাদের জন্য দায়ী, তবে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সক্ষম। গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করেছেন। গবেষণায় তারা দেখেছেন, নির্দিষ্ট কাজের প্রশিক্ষণের আগে ফ্ল্যাভনল প্রয়োগ করায় ইঁদুরদের স্মৃতিশক্তি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়, যার প্রভাব প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। এই সময়ে মস্তিষ্কের স্মৃতি নিয়ন্ত্রণকারী অংশ ‘হিপোক্যাম্পাস’ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। ফ্ল্যাভনল মস্তিষ্কের ‘অ্যালার্ম সিস্টেম’ বা ‘লোকাস কোয়েরুলিয়াস’-কে সক্রিয় করে তোলে। এর ফলে ‘নরএপিনেফ্রিন’ নামক রাসায়নিক নিঃসৃত হয়, যা মনোযোগ বৃদ্ধি করতে এবং তথ্য মনে রাখতে সাহায্য করে।
2026-04-06
সামাজিক মাধ্যমে বা ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান
সামাজিক মাধ্যমে বা ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান
2025-11-05
আজকাল সামাজিক মাধ্যম ফেসবুক খুললেই দেখা যায়, চাকরির ছড়াছড়ি। আর বেশিরভাগ চাকরিই ভুয়া। এই ভুয়া চাকরির ফাঁদ ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি। সম্প্রতি হ্যাকরেডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা কেএফসি, রেড বুল- এমনকি ফেরারির মতো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ডের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে। এসব বিজ্ঞাপন দেখতে সত্যিকার চাকরির বিজ্ঞাপনের মতোই লাগে। আসলে তা প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছু নয়।
যে ফল খেলে কোলেস্টেরল কমবে, হার্টও থাকবে ভালো
যে ফল খেলে কোলেস্টেরল কমবে, হার্টও থাকবে ভালো
2025-10-20
আমাদের হার্ট ভালো রাখতে এবং শরীরের কোলেস্টেরল স্বাভাবিক রাখতে প্রতিদিন আমলকী খাওয়া উচিত। কারণ আমলকী একটি ভেষজ ফল, যা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এই ফল রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে থাকে। এছাড়া আমলকী হার্ট ভালো রাখে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করতে পারে। আমলকীর পুষ্টিগুণের কারণে একে 'মাদার অব ফ্রুট' বা 'অমৃত ফল'ও বলা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে আমলকীকে বলা হয়ে থাকে অমূল্য ‘উপহার’। এই ফল শুধু ভিটামিন সির উৎসই নয়, এটি এখন আধুনিক বিজ্ঞানেও ‘হার্ট হেলথ হিরো’ হিসেবেও স্বীকৃতি পাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণার তথ্যানুযায়ী, নিয়মিত আমলকী খাওয়া শরীরে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।
 দক্ষিণ কোরিয়া স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো
দক্ষিণ কোরিয়া স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো
2025-08-28
স্কুলে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া। আইন আকারে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম। গতকাল বুধবার জাতীয় পরিষদে বিলটি পাশ হয় ১৬৩ জন সংসদ সদস্যের মধ্যে ১১৫ জনের সমর্থনে। আইনটি কার্যকর হবে ২০২৬ সালের মার্চ থেকে। গতকাল বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি গ্লোবাল। সাম্প্রতিক বছরগুলোতে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন আসক্তি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ব্যবহার শিক্ষার মান, মানসিক স্বাস্থ্য ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এর পূর্বে ফ্রান্স ও ফিনল্যান্ড আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, মূলত কম বয়সী শিক্ষার্থীদের লক্ষ্য করে। ইতালি, নেদারল্যান্ডস ও চীন তুলনামূলকভাবে কঠোর বিধিনিষেধ চালু করেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে স্কুলের সব স্তরে ফোন ব্যবহার নিষিদ্ধ। নেদারল্যান্ডসে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্কুলে ফোন নিষিদ্ধের পর শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে।