আর্কাইভ
লগইন
হোম
ডিআরইউ
রমনা পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক। তিনি জানান, আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে ডিআরইউ’র সদস্যরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। নাজমুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করতে হয়। নিজস্ব যানবাহনে তাদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
2026-03-24
সরকার গণমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা ভাবছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সরকার গণমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা ভাবছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
2025-09-09
গণমাধ্যমের জন্য ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা সরকার। এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বরা) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন এটা এতোটাই জটিল একটা প্রক্রিয়া, সময় যদি পাই, করে দিয়ে যেতে পারব। আর যদি নাও করে দিতে দিয়ে যেতে পারি, একটা পর্যায়ে রেখে দিয়ে যাব, পরে যারা আসবে, তাদের কাছ থেকে আপনারা বুঝে নেবেন। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের অনেক তথ্য, অনেক গল্প এখনও আমরা জানি না। ঢাকায় ও ঢাকার বাইরে স্থানীয়ভাবে গণঅভ্যুত্থানের অনেক শহীদ, অনেক আহত রয়েছেন, তাদের লড়াইয়ের গল্প আপনারা তুলে আনবেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
2025-04-15
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে সকাল ৯টা থেকে ডিআরইউ প্রাঙ্গণে সদস্যদের মধ্যে মুড়ি-মোয়া, নকুলদানা, মুড়কি, মুড়ালি, কদমা ও বাতাসা পরিবেশন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন ডিআরইউ সদস্য, সন্তান ও অতিথি সঙ্গীত শিল্পীরা। দুপুরে ডিআরইউ ক্যান্টিনে সাদা ভাত, ডিম, মুরগি/মাছ, বেগুন ভাজি, শুটকি ভর্তা, সবজি ও আম ডাল পরিবেশন করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণ ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়।