আর্কাইভ
লগইন
হোম
ডায়েবেটিস
রোজা রেখে স্বাস্থ্য ভালো রাখতে যেভাবে খাবার খাবেন
রমজান মাসে সামাজিক জীবন বিশেষভাবে সক্রিয় থাকে। ইফতারে অতিথি হয়ে কারও বাড়িতে যাওয়া অথবা আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবেরা বাড়িতে আসা এসময় খুবই পরিচিত দৃশ্য। মূলতঃ ইফতারের খাবারের ওপরই বেশি নজর দেওয়া হয়, চেষ্টা থাকে সবচেয়ে ভালোভাবে আপ্যায়ন করানোর। রমজান মাসে শারীরিক পরিশ্রম অনেকটা কমে যায় এবং ফলস্বরূপ মাস জুড়ে ওজন বাড়তে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণের কারণে তাদের অবস্থা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে সহজ কিছু বিষয় অনুসরণ করলে আপনি ওজন কমাতে এবং রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সক্ষম হবেন।
2026-03-02
স্বাস্থ্যের জন্য হলুদ পানি: প্রাকৃতিক উপকারে ভরপুর
স্বাস্থ্যের জন্য হলুদ পানি: প্রাকৃতিক উপকারে ভরপুর
2026-01-11
সেই প্রাচীনকাল থেকেই ঘরোয়া চিকিৎসায় হলুদের ব্যবহার রয়েছে। শুধু রান্নায় রং ও স্বাদ বাড়াতেই নয়, দেহকে ভেতর থেকে সুস্থ রাখতে এই মসলা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে হলুদ মেশানো পানি পান করা স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পরিমিত পরিমাণ হলুদ পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি উন্নত করতে, এমনকি রক্তে শর্করা নিয়ন্ত্রণেও উপকারী ভূমিকা রাখতে পারে। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরকে ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেলের আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। নিয়মিত হলুদ মেশানো পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে, সংক্রমণ প্রতিরোধে দেহ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে এবং সামগ্রিকভাবে শরীর থাকে বেশি সুস্থ ও সতেজ।
তার এ মৃত্যুতে মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত
তার এ মৃত্যুতে মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত
2025-12-31
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার অবদান তুলে ধরে হানিফ সংকেত লেখেন, তার এ মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।