আর্কাইভ
লগইন
হোম
বিজেপি
বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জোনায়েদ সাকি
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। গণসংহতি আন্দোলনের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। গণসংহতি আন্দোলন সূত্রে জানা যায়, মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেও কোন মন্ত্রণালয়ের জন্য, পূর্ণ মন্ত্রী না প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন, তা নিশ্চিত নয়। কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে, তা নির্ধারণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
2026-02-17
ওয়াকফ নিয়ে দুষলেন আরএসএস’কে, খোলা চিঠিতে মমতা
ওয়াকফ নিয়ে দুষলেন আরএসএস’কে, খোলা চিঠিতে মমতা
2025-04-20
উত্তপ্ত পশ্চিমবঙ্গ ভারতে সংশোধিত ওয়াকফ আইনের কারণে। পশ্চিমবাংলায় বিক্ষিপ্তভাবে দাঙ্গা পরিস্থিতির তৈরি হয়েছিল। বিশেষ করে, অশান্ত হয়ে উঠেছিল রাজ্যটির মুর্শিদাবাদ জেলা। সব মিলিয়ে বাংলাজুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা এখনও। সবর্ত্রই বিভাজনের রাজনীতির হাতছানি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতির জন্য সরাসরি বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (আরএসএস) দায়ী করেছেন। তিনি গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে রাজ্যবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন, যা নজিরবিহিন। কারণ ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রীর পদে থেকে এটাই তার প্রথম খোলা চিঠি।