আর্কাইভ
লগইন
হোম
হানিফ সংকেত
এবারে ঈদ ‘ইত্যাদি’র নৃত্য চমক, একসঙ্গে অভিনেত্রী তমা মির্জা ও হিমি
দেশের সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সবসময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকদের মাঝে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সাথে একাত্ম হয়ে ওঠে মানুষের মন। লক্ষ কোটি মানুষ যেমন অপেক্ষা করে ঈদের জন্য, তেমনি অপেক্ষা করে ইত্যাদির জন্যও। যে কারণে অনেক দর্শকই বলেন, ‘ইত্যাদি না দেখলে যেন ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ওঠে না’। দিন যতই যাচ্ছে, ইত্যাদি যেন আরও বেশি সৃজনশীল, প্রাণবন্ত ও জনপ্রিয় হয়ে উঠেছে। আর এর কারণ ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেত। যিনি একাধারে এই অনুষ্ঠানটির উপস্থাপক, পরিচালক, গ্রন্থক, চিন্তক ও পরিচালক।
3 দিন আগে
এবার ভোলার চরফ্যাশনে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
এবার ভোলার চরফ্যাশনে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
2025-08-26
বিগত সেই ৯০ দশক থেকেই শেকড়ের সন্ধানে ‘ইত্যাদি’ স্টুডিও’র চার দেয়াল থেকে বের হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তুলে ধরছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসহ জনগুরুত্বপূর্ণ স্থান। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেঁতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল বৃটিশ আমলে তৈরি প্রায় শত বছর প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে। ইত্যাদি’র ধারণ উপলক্ষ্যে পুরো ভোলা জুড়েই ছিল উৎসবের আমেজ। এদের মধ্যে কেউ কেউ ‘ইত্যাদি’ ও এর কর্ণধার হানিফ সংকেতকে ভোলা জেলায় স্বাগত জানিয়ে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়েও অনুষ্ঠানস্থলে আসেন। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত হন তাদের অনুষ্ঠান দেখার জন্য।
এন্ড্রু কিশোর স্মরণে হানিফ সংকেতের আবেগী পোস্ট
এন্ড্রু কিশোর স্মরণে হানিফ সংকেতের আবেগী পোস্ট
2025-07-07
বিগত ২০২০ সালের ০৬ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান বাংলা গানের ‘প্লেব্যাক সম্রাট’খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ঠিক ৫ বছর আগে তার মৃত্যুতে সংগীত অঙ্গনে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। আজও তিনি বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। বন্ধু ও সহযোদ্ধা এই কিংবদন্তি সংগীতশিল্পীর না ফেরার দিনেই বিশেষভাবে স্মরণ করলেন 'ইত্যাদি' নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত। শিল্পীর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে হানিফ সংকেত লিখেছেন—‘আজ (৬ জুলাই) বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো, তার নামের উপাধি দিয়েছিল— প্লেব্যাক সম্রাট।