আর্কাইভ
লগইন
হোম
মিয়ানমার
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘মিনি ঢাকায়’ অভিযান, ৮২৩ অভিবাসীর কাগজপত্র যাচাই
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বহুল পরিচিত এলাকা জালান সিলাং বিদেশি শ্রমিকদের উপস্থিতির কারণে যাকে অনেকেই ‘মিনি ঢাকা’ নামে চেনেন। সেখানে আবারও অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। অভিযানে মোট ৮২৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে তাদের সবার অবস্থান বৈধ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ৪৫ মিনিটে মাসজিদ জামেক এলাকা থেকে শুরু করে লেবুহ পুদু হয়ে জালান সিলাং পর্যন্ত এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পুত্রাজায়াভিত্তিক ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইন্সপেক্টোরেটের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, তল্লাশি অভিযানের সময় মোট ৮২৩ জন অভিবাসীর পরিচয়পত্র ও অবস্থান সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা হয়েছে।
3 দিন আগে
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
2025-11-22
সমগ্র বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।
৬ মিয়ানমার নাগরিক আটক বান্দরবানে
৬ মিয়ানমার নাগরিক আটক বান্দরবানে
2025-11-16
বান্দরবান সদর জোনের রেইচা সেনাক্যাম্প চেকপোস্টে ৬জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে বলে বান্দরবান রিজিয়নের সদর জোন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন- রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) এবং মো. সাগের (২১)। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা কার্যক্রম চলাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এই সময় ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।
বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
2025-11-06
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার (০৫ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইনের নানা অনিয়মের অভিযোগে আটক করা হয়। রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০-৪৯ বছরের মধ্যে। প্রায় ৪ ঘণ্টার অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়।