আর্কাইভ
লগইন
হোম
ব্রাহ্মণবাড়িয়া
আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে। মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.) ৫৮তম স্বরণোউৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল। রুমিন ফারহানা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি, কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল গান যারা করে, তাদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে আমরা এগুলো দেখেছি।
2026-03-28
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
2025-11-22
সমগ্র বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।
প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা
প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা
2025-10-11
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কী আর বলবো, প্রত্যেকটা উপদেষ্টা তো বিদেশি নাগরিক। তিনি বলেন, উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারবো না আমি। আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোন দুর্নীতি করবেন না, এমন কোন ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখে, যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, ৩ কিশোর কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, ৩ কিশোর কারাগারে
2025-10-04
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূকে ৩ কিশোরের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী প্রতিবন্ধী গৃহবধূর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ কিশোরকে গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেন। আদালতের মাধ্যমে তাদের ১৬৪ ধারা জবানবন্দি নেওয়া হবে।