আর্কাইভ
লগইন
হোম
ট্রেন দুর্ঘটনা
গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) ও মিতি রানীর ছেলে রুদ্র দাস (২)। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, রাজেন্দ্রপুর এলাকা রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন মিতি রানী দাস ও তার ছেলে রুদ্র দাস। এই সময় মিতি রানী দাস ঘটনাস্থলেই মারা যায়। তার ছেলে রুদ্র দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশু রুদ্র দাসকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
4 দিন আগে
জার্মানিতে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, অর্ধশত আহত
জার্মানিতে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, অর্ধশত আহত
2025-07-28
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় অন্তত ৩ জন নিহত ও অর্ধ-শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের রিডলিনজেন শহরের কাছে একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল মিউনিখ শহর থেকে প্রায় ১৫৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। জেলা ফায়ার সার্ভিসের প্রধান শার্লট জিলার সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে রয়েছেন ট্রেনের চালক ও জার্মানির রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা ডয়চে বানের একজন কর্মী। এই ঘটনায় ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।