আর্কাইভ
লগইন
হোম
কক্সবাজার
কক্সবাজারের পর্যটন জোনে ইজিবাইকচালক বন্ধুকে খুন
কক্সবাজার শহরের পর্যটন জোনে মামলা সংক্রান্ত বিরোধের জেরে শওকত আলম (৩২) নামে এক ইজিবাইক চালককে খুন করেছে তার বন্ধু। গত মঙ্গলবার (০৭ এপ্রিল) মধ্যরাতে শহরের হোটেল-মোটেল জোন এলাকার সিলভার বে-রিসোর্টের সামনে সড়কের পাশে এই ঘটনা ঘটে। নিহত শওকত আলম টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আবু সিদ্দিক (৩৫) নিহতের বন্ধু এবং একই এলাকার ইমান হোসেনের ছেলে।
2026-04-09
কক্সবাজারে ফুটবলার মেসুত ওজিল ও এরদোগান পুত্র নেকমেদ্দিন বিলাল
কক্সবাজারে ফুটবলার মেসুত ওজিল ও এরদোগান পুত্র নেকমেদ্দিন বিলাল
2026-02-19
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোগান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নেকমেদ্দিন বিলাল এরদোগানের নেতৃত্বে প্রতিনিধিদলটি একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তাদের সঙ্গে আছে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল। এই সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
কক্সবাজারের প্যারাবনে বালি থেকে ২৪ কোটির ইয়াবা–হেরোইন উদ্ধার, আটক ২
কক্সবাজারের প্যারাবনে বালি থেকে ২৪ কোটির ইয়াবা–হেরোইন উদ্ধার, আটক ২
2026-01-27
পর্যটন জেলা কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় অভিযান চালিয়ে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১৫। এই সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান। তিনি বলেন, সাগরপথে মাদকের একটি বড় চালান পাচার করে উত্তর নুনিয়ারছড়ার সাগর উপকূলসংলগ্ন প্যারাবনে মজুতের গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকালে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।