আর্কাইভ
লগইন
হোম
৪ দিনের রিমান্ডে তুরিন আফরোজ
৪ দিনের রিমান্ডে তুরিন আফরোজ
দ্য নিউজ ডেস্ক
এপ্রিল ০৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ড. ইউনূসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
ড. ইউনূসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
8 ঘন্টা আগে
হামের মত টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের স্বার্থে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সকল বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।  আজ সোমবার (০৬ এপ্রিল) নোটিশদাতা ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারাদেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হাম-এর মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হাম-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
১/১১– তে মানবতাবিরোধী অপরাধ ঘটলে তদন্ত করবে ট্রাইব্যুনাল
১/১১– তে মানবতাবিরোধী অপরাধ ঘটলে তদন্ত করবে ট্রাইব্যুনাল
5 দিন আগে
১/১১-এর সময় মানবতাবিরোধী অপরাধ হয়ে থাকলে স্বপ্রণোদিতভাবে তা ট্রাইব্যুনাল (তদন্ত সংস্থা) তদন্ত করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্তের ভিত্তিতে কারও বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে গতকাল মঙ্গলবার ৩১ (মার্চ) দুপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর। একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা এক কথায় কি বলতে পারব যে ক্রসফায়ারের সব ঘটনা ট্রাইব্যুনাল তদন্ত করবে। যেটা এখানে বিচার হওয়ার মতো সেখানে হবে, বাকিটা অন্য…।’ এর জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘যেসব ক্রসফায়ারের ঘটনা ঘটেছে...বৈষম্যবিরোধী–সংক্রান্ত যে মামলাগুলো হয়েছে, ইভেন দেন (এমনকি) ১/১১-র সময় যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে; সেগুলো যদি আমাদের এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হয়, সেগুলো আমরা তুলে নিয়ে আসব।’ এসময় আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, ১/১১-র একজন কুশীলব বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের, তাকে কি ট্রাইব্যুনালে কোনো মামলায় আনা হবে? এর জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ১/১১-র সময় বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, ট্রাইব্যুনাল সুয়োমোটো (স্বপ্রণোদিত) সেগুলো ইনভেস্টিগেশন (তদন্ত) করবে। যদি সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়, ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে।