আর্কাইভ
লগইন
হোম
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়ে গেছে
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়ে গেছে
দ্য নিউজ ডেস্ক
September 02, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মার্চ মাসেই চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
মার্চ মাসেই চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
2 ঘন্টা আগে
এবার চীন সফরে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩১ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট চীনে সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এটা হবে ২০১৭ সালের পর প্রথমবার কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেইজিং সফর। নিজের প্রথম মেয়াদে ২০১৭ সালে ট্রাম্পই শেষ কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন। গত শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ট্রাম্পের চীন সফরের তারিখ নিশ্চিত করেছেন। এর পূর্বে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং দুজনই সাম্প্রতিক মাসগুলোয় দুই দেশের মধ্যে ‘চমৎকার’ এবং ‘ভালো যোগাযোগ’ হওয়ার কথা বলেছেন। নিজের পরিকল্পিত চীন সফর নিয়ে গত বৃহস্পতিবার ট্রাম্পও কথা বলেছেন। চীন সফর প্রসঙ্গে ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, ‘এটা হবে জমজমাট এক সফর।’ তিনি আরও বলেন, ‘চীনের ইতিহাসে এ পর্যন্ত যত আয়োজন হয়েছে, তার চেয়ে বড় পরিসরে আমাদের উপস্থিতি ও আয়োজন নিশ্চিত করতে হবে।’ এমন এক সময়ে ট্রাম্পের চীন সফরের ঘোষণা এল, যখন মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করেছেন। ট্রাম্প প্রকাশ্যেই অন্যান্য দেশকে তার নীতির পক্ষে সমর্থন দিতে বাধ্য করতে শুল্ক আরোপকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বলেছেন।
আল-আকসায় মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে জুমার নামাজ পড়তে দেবে ইসরাইল
আল-আকসায় মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে জুমার নামাজ পড়তে দেবে ইসরাইল
3 দিন আগে
এই পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার পর এই ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। খবর আরব নিউজের। তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবল ৫৫ বছর বা তার বেশি বয়সি পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সি নারী এবং সর্বোচ্চ ১২ বছর বয়সি শিশুরা (প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে) প্রবেশ করতে পারবে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা 'সিওজিএটি' এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাসজুড়ে জুমার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, পুরুষদের ক্ষেত্রে ৫৫ বছর থেকে, নারীদের ক্ষেত্রে ৫০ বছর থেকে এবং ১২ বছর পর্যন্ত শিশুদের প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র
3 দিন আগে
এবার সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে সিরিয়ায়। এই ঘাঁটিগুলো ‍তৈরি করা হয়েছিল এক যুগ আগে আইএসের উত্থানের সময়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই ২০১৪ সালে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর। উত্থানের অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএস। আইএস-কে দমনের জন্য সে সময় সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বিগত ২০১৪ সালে আইএসের উত্থানের পর সিরিয়ায় ২ হাজার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১,০০০ মার্কিন সেনা রয়েছেন। তাদের সবাইকে শীঘ্রই ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে।