আর্কাইভ
লগইন
হোম
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ
দ্য নিউজ ডেস্ক
October 18, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দুই মাস ৬ অভয়াশ্রমে ইলিশ মাছ ধরা নিষেধ
দুই মাস ৬ অভয়াশ্রমে ইলিশ মাছ ধরা নিষেধ
1 দিন আগে
আজ থেকে ইলিশের প্রজনন ও সংরক্ষণে দুই মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। বরিশাল, ভোলা ও চাঁদপুর জেলার ৬টি অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। নিষিদ্ধ সময়ে বরিশালের সদর উপজেলার চরমোনাই জুনাহার এলাকা থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ৮২ কিলোমিটার নদী অভয়াশ্রমে যৌথ অভিযান চালাবে নৌবাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় মূল আসামী নূরা গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় মূল আসামী নূরা গ্রেফতার
2 দিন আগে
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি কামাল হোসেন। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি সরিষাখেত থেকে ১৫ বছর বয়সি ঐ কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন ঐ কিশোরীর মা।
বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ জন
বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ জন
6 দিন আগে
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। থেমে দুপক্ষের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।