‘স্ত্রীকে মেরে ফেলেছি, তার বাবাকে খবর দাও’
গাজীপুর জেলার শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর প্রতিবেশী এক নারীকে ফোন দিয়ে নিহতের বাবাকে লাশ নিয়ে যেতে বলেন স্বামী। ঝর্ণা নামের ওই গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে প্রতিবেশী এক নারীকে ফোন করে তিনি বলেন, ঝর্ণাকে মেরে ফেলেছি। তার বাবাকে একটু খবর দাও, লাশ নিয়ে যেতে।
গত শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামের মাসুদ রানার বাড়ির দোতলা ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
ঝর্ণা আক্তার (১৬) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের মো. হামিদুল ইসলামের মেয়ে। নিহতের স্বামী অপু আহমেদ পেশায় বাসচাল