আর্কাইভ
লগইন
হোম
বিক্ষোভ
মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই ইরানে আবার চলছে জেন-জি বিক্ষোভ
পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন-জি বিক্ষোভ। রাজধানী তেহরানে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন, সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। তাদের বিক্ষোভের পালটায় সরকারের পক্ষে মিছিল-সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরা।
2026-02-23
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ
2025-10-18
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এই সময় কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ-জরুন সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে স্বাধীন গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, স্বাধীন গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রেখেছে। দেব দিচ্ছি করে বিভিন্ন সময় পরিশোধের আশ্বাস দিয়েও শ্রমিকদের বেতন পরিশোধ করছেন না। একপর্যায়ে আজ শনিবার (১৮ অক্টোবর) শ্রমিকরা কারখানার গেটে এসে দুই মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এই সময় শ্রমিকরা জরুরি সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসরাইলবিরোধী বিক্ষোভ উরুগুয়েতে, সম্পর্ক ছিন্নের আহ্বান
ইসরাইলবিরোধী বিক্ষোভ উরুগুয়েতে, সম্পর্ক ছিন্নের আহ্বান
2025-10-11
অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরোধিতা করে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) উরুগুয়ের রাস্তায় বিক্ষোভে নামেন হাজারো মানুষ। এই সময় তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়কে ‘গণহত্যা হিসেবে’ স্বীকৃতি এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা মেহের’র। ‘গণহত্যা বন্ধ করো! শান্তি, ন্যায়বিচার ও স্বাধীনতা’ —এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে দেশটির ১৯টি প্রশাসনিক অঞ্চলের মানুষ অংশ নেয়। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মন্টেভিডিও। এই সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দেন—‘ওটা ছিল হাসপাতাল, সামরিক ঘাঁটি নয়!’, ‘জায়নিস্ট রাষ্ট্র, আসল সন্ত্রাসী তোমরা!’। ইউনিয়ন নেতা ও প্রো-ফিলিস্তিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ড্যানিয়েলা লোপেজ বলেন, ‘আমরা জানতাম এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় মিছিল। এই গণহত্যা চলছে দুই বছর ধরে—এখন আর নীরব থাকা সম্ভব নয়। মানুষ আজ রাস্তায় নেমে তাদের মানবতার কণ্ঠ তুলে ধরছে।’