আর্কাইভ
লগইন
হোম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ
দ্য নিউজ ডেস্ক
May 07, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এবারে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
এবারে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
4 ঘন্টা আগে
প্রতি বছর ঘুরে আবারও এলো ঈদ। ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকা ও পারিবারিক পরিমণ্ডলে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। কেউ ঢাকায় থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, আবার কেউ যাবেন নিজ জেলায়, সেখানে স্থানীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন। দলীয় সূত্র জানিয়েছে, এবারের ঈদে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছেন নেতারা। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় এই জামাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঈদের দিন সকাল ১০টায় রাজধানীর যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ যোগ দিতে পারেন। সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
5 ঘন্টা আগে
দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টা ৫৫ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শফিকুর রহমান লেখেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে।
ঈদের আগে বাজারে মুরগির দাম বেড়েছে অস্বাভাবিক
ঈদের আগে বাজারে মুরগির দাম বেড়েছে অস্বাভাবিক
1 দিন আগে
এই মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে যেখানে কেজি বিক্রি হচ্ছিল ১৭০ থেকে ১৮০ টাকায়, সেখানে এখন সেই ব্রয়লারই বিক্রি হচ্ছে প্রায় ২৩০ টাকায়। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়াই দাম বৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে রমজান মাসে মুরগির চাহিদা বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে। নিউমার্কেট এলাকার মুরগি বিক্রেতা মো. আলমগীর বলেন, ‘গত সপ্তাহেও ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করেছি। কিন্তু কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। বেশি দামে কিনতে হওয়ায় খুচরায়ও দাম বাড়াতে হচ্ছে।’ আরেক বিক্রেতা সোহেল মিয়া জানান, রমজানকে সামনে রেখে অনেক খামারি আগেই মুরগি বিক্রি করে দিয়েছেন। ফলে বর্তমানে সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে দামের চাপ তৈরি হয়েছে। একই বাজারের বিক্রেতা আবদুল কাদের বলেন, এখন ক্রেতাদের চাহিদা অনেক বেশি, তাই বাজারে আসা মুরগি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী
ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী
1 দিন আগে
বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে সংবিধান বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত বুধবার (১৮ মার্চ) চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির আয়োজনে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই হুশিয়ারি দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে, এই পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। মূল সমস্যা হলো- এটি হলো ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান। ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। আমরা বাংলাদেশের সংবিধান চাই। এখন আমরা কথা তুলেছি, সংবিধানের মৌলিক স্ট্রাকচারে ডেভেলপ করতে হবে। তারা সেটি না করলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের  হয়তো সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে।