আর্কাইভ
লগইন
হোম
বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন সেবা দেব বিনাপয়সায়: হাসনাত
বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন সেবা দেব বিনাপয়সায়: হাসনাত
দ্য নিউজ ডেস্ক
February 26, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব-কালচারের সূচনা: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব-কালচারের সূচনা: ডা. শফিকুর রহমান
2 ঘন্টা আগে
বাংলাদেশ ব্যাংকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে জামায়াত আমির লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। এমনিতেই ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারি, সঙ্গে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট; তার পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে। তিনি লেখেন, আমি মনে করি, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সকল স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। ইতোমধ্যেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা দক্ষ, দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিন নানা উৎপাতের খবর পাওয়া যাচ্ছে। সত্যিকারভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে দাবি জানিয়ে জামায়াত আমির। তিনি লেখেন, একইসঙ্গে, দলীয় আনুগত্য নয়; যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদেরকে সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতার মাহফিলের দাওয়াত দিল জামায়াতে ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতার মাহফিলের দাওয়াত দিল জামায়াতে ইসলাম
1 দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেই মাহফিলে উপস্থিত থাকার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দাওয়াত দেওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটাই মূল বিষয় ছিল।’